হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পাঁচ বিদ্যালয়ের পাস করেনি একজনও

ঠাকুরগাঁও প্রতিনিধি

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁও জেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় থেকে কোনো পরীক্ষার্থীই কৃতকার্য হয়নি। শতভাগ অকৃতকার্য হওয়া এই পাঁচ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ২৪ জন।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শূন্য কৃতকার্যের তালিকায় থাকা বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সাতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল সদর উপজেলার অনভারডিঘি উচ্চবিদ্যালয় থেকে। এ ছাড়া মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয় ও তাওরিগাঁ উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন করে, আকচা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে চারজন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটি ঠাকুরগাঁও সদর উপজেলায় ও একটি হরিপুর উপজেলায় অবস্থিত।

বিদ্যালয়গুলোতে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হলেও একজন শিক্ষার্থীও কৃতকার্য না হওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার জানান, যেসব বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি, সেগুলোর সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঠিক কী কারণে এমন বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এআই দিয়ে তরুণীর আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ—লোকলজ্জায় বাবার আত্মহত্যা, গ্রেপ্তার ১

যুবদল নেতার বিরুদ্ধে ‘রাতের আঁধারে’ বিদ্যালয়ের দোকান দখলের অভিযোগ

হাতকড়াসহ পুলিশি হেফাজত থেকে দৌড়ে পালানো আসামি ফের গ্রেপ্তার

খাতা-কলম কিনতে বেরিয়ে কিশোরী অপহরণ, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

জুয়া অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১২ হাজার টাকা ঋণে সুদাসলে ১৩ লাখ, দাদন ব্যবসায়ী গ্রেপ্তার