হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার ও হত্যাচেষ্টা: সেই প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রধান আসামি মো. রনি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রায় এক বছর আগে সংঘটিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হন। পরে সন্তানের জন্মের পরও বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মামলা হওয়ার দুই মাসের বেশি সময় পর তাঁকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব-১৩ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর এলাকার শহীদ মিনারসংলগ্ন স্থান থেকে যৌথ অভিযানে মো. রনি (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, ২০২৫ সালের ২ মে সকালে হারিয়ে যাওয়া একটি ছাগল খুঁজতে ভুক্তভোগী অভিযুক্তের বাড়িতে যান। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাঁকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি কাউকে না জানাতে বলেন।

এজাহার অনুযায়ী, ঘটনার পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের দাবি জানান। তবে অভিযুক্ত ও তাঁর পরিবার বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে। গত ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। একপর্যায়ে অভিযুক্তের বাবা আব্দুর রহিম তাঁর শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রসববেদনা শুরু হলে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়।

র‌্যাব জানায়, সন্তান জন্মের পরও আপস-মীমাংসার আশ্বাস দিয়ে দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। পরে গত ৬ মে রাণীশংকৈল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে গোয়েন্দা নজরদারি চালিয়ে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ধান রোপণ শেষে ফেরার পথে নদীতে তলিয়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে এক রাতে তিন নারীর মৃত্যু, অপমৃত্যুর মামলা

রাণীশংকৈল পৌরসভায় এডিপির কোটি টাকার বরাদ্দ, অন্ধকারে পরিষদের সদস্যরা

পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধার মৃত্যু