হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন, সালন্দরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না।

আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন, সালন্দরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ে আর কোনো রাস্তা কাঁচা রাখা হবে না। জেলায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। অনেক নেতা-কর্মীকে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে। আল্লাহ আবার সুদিন ফিরিয়ে দিয়েছেন। এখন মানুষের জন্য কাজ করে তাঁদের ভালোবাসাকে স্থায়ী করতে হবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সরকারে আছেন বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করেন। কারও কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, দখলদারত্ব কিংবা দাম্ভিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ দাম্ভিকতা ও সীমালঙ্ঘন পছন্দ করেন না।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যাঁরা চেয়ারম্যান ও মেম্বর হতে চান, তাঁরা আগে মানুষের ভালোবাসা অর্জন করুন।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘দেখেশুনে সৎ ও যোগ্য মানুষকে ভোট দেবেন, যাঁরা আপনাদের জন্য কাজ করবেন।’

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় ২ দিনে ৪ জনের মৃত্যু

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২

প্রতিষ্ঠান শক্তিশালী হলেই গণতন্ত্র টিকে থাকবে: মির্জা ফখরুল

হরিপুরে ফ্যামিলি কার্ড শুমারি: আবেদনপত্রে বিএনপি নেতার সুপারিশ নিয়ে বিতর্ক

ঠাকুরগাঁওয়ে আখ দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, আদালতে জবানবন্দি

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ধাওয়া করে ধরলেন চালক

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী কারাগারে

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১০০ কোটির ফান্ড তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল