হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করায় তরুণীর আত্মহত্যা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

লিপি (২৪)। ছবি: সংগৃহীত

পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক বিয়ে দিতে চাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঘুমের ওষুধ খেয়ে লিপি (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিপি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের চন্দ্র মোহন রায়ের মেয়ে।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। পরে দ্রুত তাঁর পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেওয়া হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লিপির ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তাঁর বাবা জানান, পাত্রপক্ষ আসবে তাঁকে দেখতে। কিন্তু লিপি বিয়েতে আপত্তি জানান। এ নিয়ে মা-বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হলে অভিমান করে রাতে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পকেটে মিলল ৫৯০টি ইয়াবা, ৮ মামলার দুই কারবারি কারাগারে

ঠাকুরগাঁওয়ে পুকুরে মিলল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যা, স্বামী–শাশুড়ির নামে মামলা

কিশোরী অপহরণের অভিযোগ: থানায় মামলা করতে না পেরে এসপির দ্বারস্থ পরিবার

ঠাকুরগাঁওয়ে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের ৪ ঘণ্টার কর্মবিরতি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে বাড়িতে মাদক মজুত রেখে বিক্রি, দম্পতি আটক

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড