হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে প্রাণ গেল মা মেয়েসহ ৩ জনের 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় বজ্রপাতে মা মেয়েসহ তিনজন মৃত্যু হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন–রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)। একইভাবে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের পশ্চিম কলেজপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে আলিমউদ্দীন (৩০)। 

খোঁজ নিয়ে জানা গেছে, রানীশংকৈল উপজেলার মা–মেয়ে বাড়ির পাশে ধানখেত নিড়ানির কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির পথে রওনা দেন। এ সময় বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

বৃষ্টিপাত শেষ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। একইভাবে হরিপুর উপজেলার পশ্চিম কলেজপাড়ার আলিমউদ্দীন মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে