হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে বন্ধুর হাতে খুন হওয়া যুবকের লাশ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হওয়া রাসেলের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। 

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় থুমনিয়া শালবাগানে তাঁরা দুজন নেশা করতে যান। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। পুলিশ রাতেই শহীদকে সঙ্গে নিয়ে নিহতের সন্ধানে শালবনে যায়। অনেক খোঁজাখুঁজির পরও লাশ না পেয়ে ফিরে যায় পুলিশ। আজ শনিবার সকালে ওই গ্রামের এক কৃষক শালবনের পাশে ধানখেত পরিচর্যার জন্য গিয়ে লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিলম্ব, ‘অভিমানে’ আত্মহত্যা করলেন যুবক

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

কাতার, তুরস্কসহ ১০ দেশের সংস্কৃতির দেখা মেলে ঠাকুরগাঁওয়ের জাদুঘরে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

‘এমপি হলে প্রথম কাজ খোলাবাজারে সার বিক্রি’

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু

অলস পড়ে আছে দেড় কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার