হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতার জুট মিলে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতার জুট মিলে আগুন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের সেনুয়া ব্রিজ এলাকায় সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতার জুট মিলে আগুন। ছবি: আজকের পত্রিকা

মিল কর্তৃপক্ষ জানায়, আগুনের সময় কর্মীরা নিরাপদে বাইরে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, মিলটি জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমানের মালিকানাধীন। বিকেল পৌনে ৫টার দিকে মিল চালু থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। এরপর মিলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. রেদওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে ১ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। এ ছাড়া মিলের একটি ৫০০ কেভির জেনারেটর, একটি ১ হাজার কেভির ট্রান্সফরমার ও একটি বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন (৫০) বলেন, ‘আগুন লাগার পর মিলের ভেতর থেকে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা বের হতে দেখি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতার জুট মিলে আগুন। ছবি: আজকের পত্রিকা

হাসান মাহমুদ নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘সুপ্রিয় জুট মিল আমাদের এলাকার বড় একটি প্রতিষ্ঠান। আগুনে পাট আর যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় মালিকের বড় ক্ষতি হলো। আমরা চাই মিলটি দ্রুত মেরামত করে আবার চালু হোক।’

পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধার মৃত্যু

পীরগঞ্জে বিনা মূল্যে সেলাই মেশিন পেলেন ২০৮ দুস্থ

রাজনীতিবিদদের সমালোচনা করাটাই সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল

পীরগঞ্জে ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের চার ছাত্রী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আহত পারুলের মৃত্যু