হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটির ফান্ড তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে বরাদ্দ করা সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চাইবে, বিনিয়োগ করতে চাইবে কিংবা ছোট ছোট কোম্পানি তৈরি করতে চাইবে-তাদের সেই ফান্ড থেকে সহযোগিতা দেওয়া হবে।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে বরাদ্দ করা সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজের দাবি-দাওয়াকে সামনে নিয়ে আসতে হবে। সরকার বৈষম্য দূর করে সব শ্রেণির মানুষকে এক জায়গায় আনার চেষ্টা করতে চায়। আমরা সেই কাজগুলোই করতে চাই।’

সব সম্প্রদায়ের অংশীদারত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘আপনাদের নৃ-গোষ্ঠী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, একই সঙ্গে পাহাড়িদের দেওয়া হয়েছে, খ্রিষ্টান ও হিন্দু সম্প্রদায়কে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এভাবে সব কমিউনিটির কাছে আসতে চাই, তাদের নিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যেতে চাই।’

বিগত সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সব সময় মনে রাখতে হবে, বিগত ১৫-১৬ বছর আমরা একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছিলাম। এই ফ্যাসিবাদী শাসন আমাদের রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের রাজনৈতিক কাঠামো, গণতান্ত্রিক কাঠামো, আমলাতান্ত্রিক কাঠামো-সব ভেঙে দিয়েছে।’

বর্তমান সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের সরকারকে সব ক্ষেত্রে নতুন করে শুরু করতে হচ্ছে। প্রথম দিকে একটি ‘ফ্যামিলি কার্ড’ ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রধানকে একটি করে কার্ড দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের অবস্থার পরিবর্তনের সুযোগ সৃষ্টি করতে ‘কৃষক কার্ড’ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। নদী ও খালের পানি প্রবাহ নষ্ট হওয়া ঠেকাতে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রীসহ সব ধর্মযাজকদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।’

আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

এআই দিয়ে বিকৃত ভিডিও বানিয়ে লাখ টাকা দাবি, ফেসবুক পেজ পরিচালকের বিরুদ্ধে মামলা

পকেটে মিলল ৫৯০টি ইয়াবা, ৮ মামলায় দুই কারবারি কারাগারে

ঠাকুরগাঁওয়ে পুকুরে মিলল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যা, স্বামী–শাশুড়ির নামে মামলা

কিশোরী অপহরণের অভিযোগ: থানায় মামলা করতে না পেরে এসপির দ্বারস্থ পরিবার

ঠাকুরগাঁওয়ে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের ৪ ঘণ্টার কর্মবিরতি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে বাড়িতে মাদক মজুত রেখে বিক্রি, দম্পতি আটক

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার