হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ মো. সুমন ওরফে ঝালাই সুমনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গি পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মো. সুমন ওরফে ঝালাই সুমন (৪০)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাপলাবাড়ী এলাকার মৃত তৈয়বুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা এলাকায় বসবাস করেন।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাঙ্গি পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে কমলা রঙের এক হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন ১০০ মিলিগ্রাম এবং এটির গায়ে লেখা ছিল ‘সান ফার্মা ল্যাবরেটরিজ, ভারত’।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ট্যাবলেটগুলো আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে এক রাতে তিন নারীর মৃত্যু, অপমৃত্যুর মামলা

রাণীশংকৈল পৌরসভায় এডিপির কোটি টাকার বরাদ্দ, অন্ধকারে পরিষদের সদস্যরা

পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধার মৃত্যু

পীরগঞ্জে বিনা মূল্যে সেলাই মেশিন পেলেন ২০৮ দুস্থ

রাজনীতিবিদদের সমালোচনা করাটাই সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল

পীরগঞ্জে ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের চার ছাত্রী নিখোঁজ