হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হত্যা মামলায় সাবেক এমপি সুজন কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভূমি দখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিত্যানন্দ সরকার ও রহিমা খাতুন এই আদেশ দেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে একটি ও একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তি বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় তার কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন এবং তাকে মারধর করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ভুক্তভোগী বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন। 

এই মামলায় আজ (রোববার) তদন্তকারী কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।’

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই