হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভাঙচুরের পর ঘটনাস্থলে লোকজন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এতে পাম্পের প্রায় ৭ লাখ টাকা মূল্যের জ্বালানি সরবরাহকারী মেশিনসহ আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাম্প কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই রাতে জ্বালানি সংগ্রহের জন্য পাম্পের সামনে ৭০০ থেকে ৮০০ মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। রাত ১১টার দিকে সিরিয়াল আগে-পরে হওয়াকে কেন্দ্র করে আরোহী ব্যক্তিদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পরই ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল লোহার রড ও বাঁশ নিয়ে পাম্পে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পাম্পের একটি পেট্রল ডিসপেন্সিং মেশিন, ক্যাশ কাউন্টারের থাই গ্লাস এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। ১০-১২ মিনিট ধরে চলা এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাম্পের ক্যাশিয়ার মো. রইছ উদ্দিন বলেন, ‘ক্যাশ কাউন্টার ভাঙচুর করার পর দুর্বৃত্তরা আমাদের দিকে তেড়ে আসছিল। প্রাণে বাঁচতে আমি পেছনের দরজা লক করে ভেতরে অবস্থান নিই। তারা দরজা ভাঙারও চেষ্টা করেছে। সেখানে অনেক মোটরসাইকেল আরোহী থাকলেও কেউ দুর্বৃত্তদের বাধা দেওয়ার সাহস পাননি।’

পাম্পের ম্যানেজার মো. আব্দুল হালিম জানান, হামলায় পাম্পের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে এমন ঘটনার পরও আজ শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পুরো বিষয়টি তদন্তাধীন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

সিনেমার গল্পের মতো ৪০ বছর পর বাড়ি ফিরলেন জাহানারা

ফোন করে ভাইকে হুমকি ‘লাশ ফেলে দেব’, পরে তালা ভেঙে বোনকে উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করায় তরুণীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে কালোবাজারে বিক্রি, আটক ২

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

ডিজেল ও বিদ্যুতের এই সংকটকালে সোলেমানের ‘সূর্য-সেচ’ই সমাধান

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু