হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ে সাবেক পৌর মেয়র বন্যা কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ। 

মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন। 

এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় ২ দিনে ৪ জনের মৃত্যু

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২

প্রতিষ্ঠান শক্তিশালী হলেই গণতন্ত্র টিকে থাকবে: মির্জা ফখরুল

হরিপুরে ফ্যামিলি কার্ড শুমারি: আবেদনপত্রে বিএনপি নেতার সুপারিশ নিয়ে বিতর্ক

ঠাকুরগাঁওয়ে আখ দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, আদালতে জবানবন্দি

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ধাওয়া করে ধরলেন চালক

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী কারাগারে

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা