হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৩২ হাজার টন

ঠাকুরগাঁও প্রতিনিধি

গতকাল শেষ বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। ছবি: আজকের পত্রিকা

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে সদর উপজেলায় জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৩২ হাজার ১৯৮ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে ৩৬ টাকা কেজি দরে ৬ হাজার ৫৯৯ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২৫ হাজার ৫৯৯ টন চাল কেনা হবে।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রকৃত কৃষকেরা যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করে ন্যায্যমূল্য পেতে পারেন, সে জন্য শতভাগ স্বচ্ছতা বজায় রেখে এই সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে কঠোর তদারকির ব্যবস্থা করা হয়েছে।

অভিযান উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কৃষকেরা যেন কোনো ধরনের ভোগান্তি বা অনিয়মের শিকার না হন, সেদিকে প্রশাসনের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রকৃত চাষিরা যাতে সরাসরি গুদামে এসে তাঁদের ফসল দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।

স্থানীয় কৃষকেরা সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেছেন, তালিকা তৈরিতে যেন প্রকৃত প্রান্তিক চাষিদের অগ্রাধিকার দেওয়া হয়, যাতে বাজারে ধানের দামের ভারসাম্য বজায় থাকে।

জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. জিয়াউল হক শাহ্‌ জানিয়েছেন, উদ্বোধনের পর থেকেই উপজেলাগুলোতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার ও হত্যাচেষ্টা: সেই প্রধান আসামি গ্রেপ্তার

ধান রোপণ শেষে ফেরার পথে নদীতে তলিয়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে এক রাতে তিন নারীর মৃত্যু, অপমৃত্যুর মামলা

রাণীশংকৈল পৌরসভায় এডিপির কোটি টাকার বরাদ্দ, অন্ধকারে পরিষদের সদস্যরা

পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা