হোম > সারা দেশ > টাঙ্গাইল

ইভটিজিংয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপে জড়িত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে শাহাদাত হোসেন (৩২) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আহমেদ শহীদ ও সদস্যসচিব জাহাঙ্গীর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত শাহাদাত বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং কালিদাস বল্লাচালা গ্রামের দুলু মিয়ার ছেলে।

চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সখীপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ইভিটিজংসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে আপনাকে বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদসহ দলীয় সব প্রকার পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ছবুর রেজা আজকের পত্রিকাকে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে বিএনপি তাঁকে কোনোভাবেই ক্ষমা করবে না।

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান