হোম > সারা দেশ > টাঙ্গাইল

নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা, কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক। তিনি বলেন, ‘আলতাব হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই শেষে তা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, রংপুর জেলার বাসিন্দা আলতাব হোসেন প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে। ৩ আগস্ট একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘নারী কেলেঙ্কারিতে ফাঁসলেন হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অসুস্থতার কাছে হার মানল পারিবারিক বন্ধন: পথে ফেলে গেল স্বজন

টাঙ্গাইলের কালিহাতী: তিন খুঁটিতে ছয় বছর পার

সরকার রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল

মধুপুরে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

মির্জাপুরে দিনদুপুরে ডাকাতিকালে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১৭

এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা