হোম > সারা দেশ > টাঙ্গাইল

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

অভিযুক্ত পল্লি চিকিৎসক হাসান। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামের এক পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সখীপুর পৌরসভায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন অভিযুক্ত হাসানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১টার দিকে ভুক্তভোগী শিশু নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসান শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনা শোনার পর শিশুর মা ও স্বজনেরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শিশুর মা ও চাচিকে মারধরও করা হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যায়।

‎‎এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আজ সন্ধ্যায় পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

সখীপুরে কর্মচারীর হাত-পা বেঁধে দুই কারখানায় ডাকাতি

লুটপাট-দুর্নীতির কারণে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ক্ষোভে নারী সহকর্মীকে হত্যা, শ্রমিক গ্রেপ্তার

রিপোর্টে নরমাল, ফিল্মে ধরা পড়ল হাড় ভাঙা

সখীপুরে সরু বাঁশের সাঁকোতেই পারাপার দুই গ্রামের মানুষের

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ