হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক শামীমের (৪৫) মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

সংবাদপত্রের বিপণনকর্মী মো. আব্দুল হাকিম জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহনের একটি বাস ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আরেকটি বাস রাস্তার পাশে ছিটকে পড়ে। 

মধুপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় উভয় বাসের ২৫ জন যাত্রীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উদ্ধার শুরুর আগেও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। তারাও কয়েকজনকে চিকিৎসাকেন্দ্রে পাঠিয়েছেন। 

মধুপুরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ২৭ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীমের অবস্থা আশঙ্কাজনক ছিল। 

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি মধুপুর শাখার সাধারণ সম্পাদক বাবুরাজ বলেন, প্রান্তিক বাসের চালক আহত শামীমকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইছাপুর এলাকায়ই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। 

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড