হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্ডারপাসের দাবিতে অবরোধ, বিক্ষোভ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

এ সময় বক্তারা বলেন, মহাসড়কের দুই পাশে অন্তত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ও বাজার রয়েছে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় অর্ধ শতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বর্তমানে এই মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এখানে আন্ডারপাস রাখা হয়নি। আন্ডারপাস না হলে দুর্ঘটনা আরও বেড়ে যাবে।’

বক্তারা আরও বলেন, ‘আমরা বাধ্য হয়ে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছি। পরে ইউএনও স্যার আন্ডারপাসের আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ তুলে নিয়েছি। দ্রুত আশ্বাস বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করব।’

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা