হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি 

গুঁড়িয়ে দেওয়া সিসা কারখানা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালবনের গভীরে গড়ে ওঠা একটি অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

গতকাল রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের কালার বাজার এলাকার শালবনের ভেতরে এই যৌথ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ যৌথ অভিযানে অবৈধভাবে স্থাপিত কারখানাটি গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়। পরে উদ্ধার করা জমিতে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন পাহাড়ি জাতের চারা রোপণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উত্তর) রানা দেব, দোখলা সদর রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন, ডেপুটি রেঞ্জার সৈয়দ আমিনুর রহমান, অরণখোলা বিট কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া মধুপুর থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উত্তর) রানা দেব বলেন, বনের ভেতরে এ ধরনের ভারী ধাতুর কারখানা স্থাপন করা হলে নির্গত ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে ওই এলাকার পরিবেশ এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এতে জনস্বাস্থ্যের পাশাপাশি বনাঞ্চলের পশুপাখিও চরম হুমকির মুখে পড়ত।

রানা দেব আরও বলেন, বন বিভাগের দ্রুত পদক্ষেপের ফলে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে এবং জমিটি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সখীপুরে জমি নিয়ে বিরোধে কৃষক হত্যা: ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন

সখীপুরে ইয়াবাসহ আটক যুবককে পুলিশে দিলেন স্থানীয়রা

মির্জাপুরে ওসির নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি

টাঙ্গাইলে নলকূপের পানির বিষক্রিয়ায় ৩৫ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার, মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, উপপরিচালককে শোকজ

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার