হোম > সারা দেশ > টাঙ্গাইল

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি 

নিহত অন্তর ম্রং। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে বিলের পানিতে ডুবে নিখোঁজের ১৪ ঘণ্টা পর অন্তর ম্রং (১৮) নামের তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে অন্তর ম্রং ও তাঁর দুই বন্ধু উপজেলার হাওদা বিলে গোসল করতে যান। সেখানে তাঁরা জলকেলিতে মেতে ওঠেন। একপর্যায়ে বিলে অবস্থিত সেতুর ওপর থেকে লাফ দেন তাঁরা। এ সময় দুই বন্ধু সাঁতরে কূলে ফিরলেও অন্তর ম্রং ডুবে যান। গ্রামবাসী খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের মামা জয় ম্রং বলেন, ‘ঘটনার পরপরই মধুপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল সদরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। কিন্তু তাঁরা উদ্ধারে আসেননি।’

এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবস্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, মধুপুর স্টেশনে ডুবুরি দল না থাকায় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। জেলা থেকে ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান চালানো হয়।

মধুপুর থানার ওসি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুরে যমুনার তীব্র ভাঙন, ঝুঁকিতে শাখারিয়া স্লুইসগেট এলাকা