হোম > সারা দেশ > টাঙ্গাইল

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম ওয়াজ উদ্দিন (৪৮)। তিনি জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২১ সালের ২৭ জুন সকালে ওয়াজ উদ্দিন একটি দোকান থেকে চারটি স্পিড (কোমল পানীয়) ক্রয় করে দোকানিকে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি জাল সন্দেহ হলে দোকানি আশপাশের লোকজনকে দেখান। তাঁরাও নোটটি জাল বলে সন্দেহ করেন। পরে দেলদুয়ার থানায় খবর দেওয়া হলে পুলিশ ওয়াজ উদ্দিনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে আরও চারটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

এ ঘটনায় দেলদুয়ার পশ্চিমপাড়া গ্রামের দোকানি জয়েন উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচার শেষে আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার পর ওয়াজ উদ্দিনকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুরে যমুনার তীব্র ভাঙন, ঝুঁকিতে শাখারিয়া স্লুইসগেট এলাকা

চাঁদাবাজি-দখলবাজি কঠোরভাবে প্রতিরোধ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সংসদে বলতে দেওয়া হয় না, জনসভায় কথা বলতে গেলেও ককটেল ফোটানো হয়: নাহিদ ইসলাম

জমি ভরাটে থমকে আছে বাস টার্মিনাল নির্মাণকাজ

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন, ফেলা হচ্ছে জিও ব্যাগ

নির্মাণাধীন সড়কের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ

সখীপুরে ডোবায় মিলল বিধবার মরদেহ, পুলিশের ধারণা হত্যা