হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া একটি ট্রাক উল্টে যায়। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের আরও ছয় যাত্রী আহত হয়েছেন। এঁরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গ যাচ্ছিলেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া একটি ট্রাক উল্টে যায়। ছবি: সংগৃহীত

আজ সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোরে রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ট্রাকটি পড়ে উল্টে যায়। ভোর ৪টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে দুর্ঘটনাটির খবর আসে। ঘটনাস্থলে টাঙ্গাইল ও এলেঙ্গা ফায়ার স্টেশনের সদস্য পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়া নিহত ১৫ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া এই পর্যন্ত আহত আরও ছয়জনকে উদ্ধার করা হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড