হোম > সারা দেশ > টাঙ্গাইল

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সালোয়ার-কামিজ পরে নাচগানে ব্যস্ত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীর গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে নারীদের পোশাক ‘সালোয়ার-কামিজ’ পরে নাচগান করতে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের বিজয় উদ্‌যাপন করতে গিয়ে তিনি ওই ধরনের আচরণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড