হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে যমুনা সেতু পূর্ব থানা-পুলিশ।

এদিকে সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ চেষ্টা ও অন্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় ২০-২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহেরুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি অপসারণের আগে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা