হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি 

সুমাইয়া খাতুন ফাতেমা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের এক দিন পর আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে ভুট্টাখেত থেকে সুমাইয়া খাতুন ফাতেমা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর লেংড়াবাজার এলাকার আবু সামার কন্যা। ফাতেমা স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার আসরের নামাজের পর থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ বিভিন্নভাবে সন্ধান চালানো হয়।

পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে স্থানীয় কৃষক ঘাস কাটতে গিয়ে একটি শিশুর মরদেহ দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন এসে ফাতেমাকে চিহ্নিত করেন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে মধুপুর থানার পুলিশ।

ফাতেমার মামা পলাশ ও জনি খান জানান, ফাতেমাকে গতকাল বিকেলে জুস কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁদের প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে আব্বাস আলী (২৭)। এর পর থেকে ফাতেমাকে পাওয়া যাচ্ছে না। আজ দুপুরে ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফাতেমার মরদেহ ভুট্টার পাতা দিয়ে ঢাকা ছিল। তার পরনে কোনো কাপড় ছিল না। ফাতেমার কানে ও গলায় সোনার গয়না ছিল না। অপর দিকে মরদেহ বিকৃত করার জন্য শিশুটির মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান তাঁরা।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুরে যমুনার তীব্র ভাঙন, ঝুঁকিতে শাখারিয়া স্লুইসগেট এলাকা

চাঁদাবাজি-দখলবাজি কঠোরভাবে প্রতিরোধ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সংসদে বলতে দেওয়া হয় না, জনসভায় কথা বলতে গেলেও ককটেল ফোটানো হয়: নাহিদ ইসলাম

জমি ভরাটে থমকে আছে বাস টার্মিনাল নির্মাণকাজ