হোম > সারা দেশ > টাঙ্গাইল

৭ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, পাস করেনি একজনও

টাঙ্গাইল প্রতিনিধি 

গোবিন্দপুর উচ্চবিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। সাতজন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

সোমবার (১০ আগস্ট) এসএসসির ফল প্রকাশের পর দেখা যায়, বিদ্যালয়ের ১০ পরীক্ষার্থীর সবাই ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিলেন আটজন এবং অনিয়মিত দুজন।

অর্জুনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অবস্থিত বিদ্যালয়টিতে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন সাতজন।

অভিভাবকদের অভিযোগ, সাতজন শিক্ষক কর্মরত থাকার পরও ১০ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়টির পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এমন ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তাঁরা শিক্ষার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছে, এবারের ফলাফল থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে ভালো ফল করার চেষ্টা করবে। এ জন্য নিয়মিত পড়াশোনার বিকল্প নেই বলেও তারা মনে করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, ‘এবারই প্রথম এমন ফলাফল হয়েছে। ভৌগোলিক কিছু সমস্যাও রয়েছে। সামনে যাতে ভালো ফলাফল করা যায়, সে জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

‘আদিবাসীদের জন্য এমন কিছু করতে চাই, যেন আমাকে সারা জীবন মনে রাখে’

নিরাপদ ও পুষ্টিকর ফল নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

‘আগের দিনও কথা হয়েছিল মেয়ের সঙ্গে’ দাবি টাঙ্গাইলের এক পরিবারের

নিখোঁজের ২৪ দিন পর শালবনে কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২