হোম > সারা দেশ > সিলেট

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিলেটে বাটার শোরুম লুটপাট, জুতায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে একদল বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজা ও রাফাহে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে সিলেটবাসী। আজ সোমবার সকাল থেকে হযরত শাহজালাল-শাহ পরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফেটে পড়েন তাঁরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসব মিছিল-সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেয় সর্বস্তরের মানুষ।

এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। মিছিল-সমাবেশ শেষে ফেরার পথে জিন্দাবাজার, বারুতখানা ও দরগাহ গেটে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। বিকেল পৌনে ৪টায় ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান সুপারস্টোর ইউনিমার্টের আম্বরখানা এলাকার ‘ফ্ল্যাগশিপ আউটলেট’-এ ভাঙচুর করা হয়। এ ছাড়া নগরের চৌহাট্টা এলাকার ‘ডমিনোজ পিৎজা’ ও কুশিঘাট এলাকায় কোকা-কোলার ফ্যাক্টরিতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে এসব স্থানে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‌‘কেএফসি ও বাটার একাধিক শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উত্তেজিত জনতা ইউনিমার্ট ও কোকা-কোলার ফ্যাক্টরির সামনে জড়ো হয় ভাঙচুরের জন্য। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ মামলা বা অভিযোগ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’

এর আগে সকাল থেকে রাস্তায় ছিল বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং দুপুরে বিভিন্ন ইসলামি দল রাস্তায় নামে। বিকেলে বিএনপি, জামায়াত, বাসদ, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

অবসর নিলেও অনিল চন্দ্র শর্ম্মারা ‘শিক্ষার আলোকবর্তিকা’ হয়েই থাকেন

নিজ স্কুলের পাশেই সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

বর্তমান সরকার সংস্কার চায় না: গাড়িতে হামলার পর নাহিদ ইসলাম

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস আলম

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫

শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির ৫ শতাংশে উন্নীতের লক্ষ্যে কাজ চলছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সিলেটে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের, ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী