হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে প্রাইভেট কার নদীতে পড়ে শিশুর মৃত্যু, আহত ৪

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে রাহি আক্তার আদরী নামে ৪০ দিনের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির বাবা-মাসহ আরও চারজন আহত হয়েছেন।

শিশু রাহি আক্তার আদরী নরসিংদীর শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার মেয়ে। আহতরা হলেন রাহির বাবা রুবেল মিয়া (৩৫) মা কাজল (৩০) এবং নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) ও আনিকা (৩০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রাইভেট কারটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় ৪০ দিনের এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরও চারজন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ পুলিশের একটি টিম।

এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও

সিলেটে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের বিদায় সংবর্ধনা, ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা

চীনা বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শন