হোম > সারা দেশ > সিলেট

সোনিয়াও মারা গেছে, বাঁচল না বিদ্যুতায়িত পরিবারের ৬ জনের কেউই

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের পাঁচজনের পর বেঁচে থাকা একমাত্র সদস্য সোনিয়া আক্তারও (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ বুধবার ভোরে মারা যায় সে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে দগ্ধ অবস্থায় সোনিয়া আক্তারকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

গতকাল মঙ্গলবার ভোরে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী এলাকায় বজ্রপাতে বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে বসতঘরের মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। ওই সময় আহত হন সোনিয়া। এ নিয়ে পরিবারের ছয় সদস্যেরই মৃত্যু হলো। 

নিহত ছয়জন হলেন দিনমজুর ও বাক্‌প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (৯) ছেলে সায়েম উদ্দিন (৭) ও সোনিয়া আক্তার (১২)। 
 
স্থানীয়রা জানান, বাক্‌প্রতিবন্ধী ফয়জুর রহমানের ঘরের ওপর দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের মেইন লাইন। মঙ্গলবার ভোরে বজ্রবৃষ্টির সময় বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হয়। এতে সারা ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের পাঁচজন মারা যায় এবং একজন আহত হয়। 

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাক্‌প্রতিবন্ধী ফয়জুর রহমানসহ পরিবারের পাঁচজন বিদ্যুতায়িত হয়ে গতকাল মারা গেছেন। আর আজ আহত সোনিয়া আক্তার মারা গেছে। পরিবারের ছয় সদস্যের কেউই আর বেঁচে রইল না। 

জুড়ী থানার ওসি এস এম মাইনুদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে শরীর ঝলসে যাওয়া সোনিয়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ বুধবার ভোরে মারা যায়।

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ