হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যানচালক আটক

সিলেট প্রতিনিধি

কম্বলসহ আটক কাভার্ডভ্যান চালক। ছবি: সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২ পিস ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ আসিব মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

গতকার বুধবার ভোরে শাহপরান (রহ.) থানাধীন এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে এই মালামাল আটক করা হয়।

অভিযানের সময় কাভার্ড ভ্যানে থাকা চালক আসিব মোল্লাকে আটক করা হয়। আটক আসিব মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের লুৎফুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে শাহপরান (রহ.) থানাধীন এমসি কলেজের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ‘ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০’ নম্বরের একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করলে ভেতরে বিভিন্ন রঙ ও আকারের ডাবল পার্টের ৬৭২টি ভারতীয় কম্বল পাওয়া যায়। জব্দ করা কম্বলের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১৬ হাজার টাকা।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন। তিনি জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, স্থান উল্লেখ করেননি

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

সিলেটে সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি

সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২