হোম > সারা দেশ > সিলেট

তাহিরপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে ব্যবহৃত এস্ককাভেটরের সঙ্গে থাকা ট্রাকচাপায় রাহাত মিয়া (৭) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার বেলা ২টায় এ ঘটনা ঘটে। শিশুটি বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের আবুল কালামের ছেলে। 

শিশুর চাচা জাকির হোসাইন বলেন, ‘আজ বেলা ২টায় বাড়ির সামনে আমার ভাতিজা খেলতে যায়। এ সময় বাঁধ নির্মাণকাজে নিয়োজিত মাটি বহনকারী ট্রাক ভাতিজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বলেন, ‘দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার থেকে অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’ 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকচালক অদক্ষ হওয়ায় হয়তো এমন ঘটনা ঘটেছে।’

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু