হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের সাব্বির আহমদ (২১) এবং সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আরিফুল হক জয় (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের জাকির আহমদ (২০)।

পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে উত্তর গোয়াসপুর এলাকায় সিলেট থেকে গোলাপগঞ্জগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আহাদ ও সাব্বির আহমদের মৃত্যু হয়। পরে ওই রাতেই আরিফুল হক জয়ের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহত ব্যক্তির অবস্থাও গুরুতর।

গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ঝরল তিন কিশোরের প্রাণ

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর