হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের শিকার কলেজশিক্ষক

সিলেট সংবাদদাতা 

প্রতীকী ছবি

সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় উঠে ছিনতাইকারীর কবলে পড়েছেন ওহি আলম রেজা নামের এক কলেজশিক্ষক। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০ হাজারের বেশি টাকা কেড়ে নিয়েছে। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে অটোরিকশায় শাহি ঈদগাহ এলাকায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক সিলেটের বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক।

ওহি আলম রেজা বলেন, ‘শাহি ঈদগাহ এলাকায় ছেলেকে ডাক্তার দেখাতে বের হয়ে আম্বরখানা পয়েন্ট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠি। এ সময় অটোরিকশাটিতে আগে থেকেই ড্রাইভারের সঙ্গে আরেকজন প্যাসেঞ্জার ছিলেন। যাত্রা শুরুর মিনিটখানেকের মধ্যে ওই অটোতে ওঠেন আরেক যাত্রী। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ একজন আমার সন্তানের গলায় চাকু ধরে কথা না বলার নির্দেশ দেয়। আমি চমকে উঠে নিজের সন্তানকে জড়িয়ে ধরি। এ সময় আমার পকেটে থাকা ২০-২২ হাজার নিয়ে নেয় তারা।’

ভুক্তভোগী কলেজশিক্ষক আরও বলেন, ‘টাকা নেওয়ার পর আমাকে শাহি ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও একটু সামনে গিয়ে হালকা ব্রেক করে নামিয়ে দিয়ে তারা দ্রুত চলে যায়। এ ব্যাপারে একটি জিডি করার প্রস্তুতি নিচ্ছি। সিএনজির চালকেরা এ কাজে জড়িত। প্রশাসনের কাছে জোর দাবি জানাই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য।’

সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ছিনতাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার, প্রতারণার অভিযোগ

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত