হোম > সারা দেশ > সিলেট

ছুটিতে বাড়িতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সিলেট সংবাদদাতা 

আব্দুল ওয়াহিদ। ছবি: সংগৃহীত

ছুটি নিয়ে বাড়িতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিলেট মহানগর পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল ওয়াহিদ (৩৯)। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী, দুটি ছেলেমেয়ে রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম বলেন, আব্দুল ওয়াহিদ ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে গিয়েছিলেন। ছুটি চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল ওয়াহিদের লাশ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ কনস্টেবল আব্দুল ওয়াহিদের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর স্ত্রী রোজিনা আক্তারসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানা গেছে, আব্দুল ওয়াহিদ ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বান্দরবান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং ২০১৪ সাল থেকে সিলেট মহানগরে দায়িত্ব পালন করে আসছিলেন।

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১৫, অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বিয়ের তিন মাস পর কর্মস্থল পর্তুগালে ফিরেই সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের যুবক

গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ঝরল তিন কিশোরের প্রাণ

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার