হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বালু লুটের নৌকা জব্দ, ১২ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নৌকা জব্দ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু রক্ষায় আবারও বড় ধরনের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে শুরু হয় যৌথ বাহিনীর এই অভিযান।

অভিযানে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ৯১টি নৌকা জব্দ করা হয়। এসব নৌকা বর্তমানে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে। এ ছাড়া রোববার দিবাগত রাতে একই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আরও ১২টি নৌকা জব্দ ও ১২ জন বালু লুটেরাকে আটক করে। তাঁদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, গত জুলাই মাসে সাদাপাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্থানীয় প্রশাসন। এরপর সরকার ধলাই ব্রিজ ও সাদাপাথর এলাকাকে রক্ষায় কঠোর অবস্থান নেয়। এ সময়ই সিলেটের জেলা প্রশাসক হিসেবে মো. সারওয়ার আলমকে পদায়ন করা হয় এবং কোম্পানীগঞ্জের ইউএনও ও ওসিকে বদলি করা হয়।

কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ইতিমধ্যে ঢালারপাড় বালু লুটের মামলায় রূপা মিয়াসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সাম্প্রতিক অভিযানে হাতেনাতে ধরা পড়া ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার দায়িত্ব গ্রহণের পর থেকেই ধলাই ব্রিজ ও আশপাশের এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে একের পর এক অভিযান পরিচালনা করছেন। এতে স্থানীয় প্রশাসনের কার্যক্রমে নতুন গতি এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সোমবার সকালে মোবাইল কোর্ট অভিযানে বালু লুটের সময় ৯১টি নৌকা আটক করা হয়েছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন সেন্টার চালু

ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়

কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

হামের উপসর্গ: সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে: রেল প্রতিমন্ত্রী

দুই মণ ধানের দামে এক শ্রমিক

৫ ঘণ্টার ব্যবধানে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু