হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত হামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রফিকুল ইসলামের সাত মাস বয়সী মেয়ে তাসপিয়া এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নূর উদ্দিনের এক বছর তিন মাস বয়সী ছেলে হামিদুল। তাসপিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হামিদুল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫২।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩২ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৯ জন চিকিৎসাধীন।

সিলেটে এবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.৩৩ শতাংশ

সিলেটে ১৪ মাস পর আবার নতুন করোনা রোগী শনাক্ত

সিলেটে বিদ্যুতায়িত হয়ে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ ৪ দফা দাবিতে সিলেটে চা-শ্রমিকদের বিক্ষোভ

নগরবাসীর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে: এসএমপি কমিশনার

সিম কোম্পানিগুলোর প্যাকেজের মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে মশাল মিছিল

রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শাবিপ্রবি শিক্ষক, অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি

সিলেটে হামের উপসর্গ নিয়ে তরুণীসহ আরও ৩ জনের মৃত্যু

সিলেটে দুর্ঘটনায় দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, বাস মালিককে চালকসহ হাজির হওয়ার নির্দেশ