হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

গত অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী ও ছয়টি শিশু রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন মোটরসাইকেল আরোহী ছিল।

আজ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। অন্যদিকে সুনামগঞ্জ জেলায় এই হার সবচেয়ে কম।

প্রতিবেদনে অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণত্রুটিকে উল্লেখ করা হয়।

জেলাভিত্তিক হিসাবে বলা হয়েছে—অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত, সুনামগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত, মৌলভীবাজারে চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছে এবং হবিগঞ্জ জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছে।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

এসব দুর্ঘটনার ধরন হিসেবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন মোটরসাইকেলচালক ও আরোহী, পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা ও টমটমচালক এবং আরোহী, ছয়টি সড়ক দুর্ঘটনায় ছয়জন চালক ও চারটি সড়ক দুর্ঘটনায় চারজন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১০ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হন।

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান