হোম > সারা দেশ > সিলেট

গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ঝরল তিন কিশোরের প্রাণ

সিলেট প্রতিনিধি

নিহত তিন বন্ধু। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) ও লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। নিহতরা সবাই উপজেলার জাফলং আমির মিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে জাফলংয়ে চা-বাগান এলাকায় বেড়াতে যায়। রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলে তারা সবাই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রথমে সাকিব আহমদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টায় সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদ মারা যায়। এরপর রাত ৯টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় জয়।

একই শ্রেণির তিন সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে গোয়াইনঘাটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়িতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: আজকের পত্রিকা

জাফলং আমির মিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিনজনই প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয় ছিল। একসঙ্গে পরীক্ষা দিয়ে বেড়াতে গিয়ে তাদের এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী