হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সিলেটে সড়ক দুর্ঘটনা: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতুবপুর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশা (২২) নামের আরেক যুবক। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫। 

বাদশা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার মায়েদ নুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাশ।

গতকাল বুধবার সকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে নিয়ে আসার পর আরও তিনজনের মৃত্যু হয়েছিল। 

এর আগে নিহত ১৪ জন হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সিজিল মিয়া (৫৫), একলিম মিয়া (৫৫), হারিছ মিয়া (৬৫), সৌরভ মিয়া (২৭), সায়েদ নুর (৫০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫) ; সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০) ; হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)। নিহতদের বেশির ভাগই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

নিহতদের স্বজনেরা জানান, নিহত সবাই নির্মাণশ্রমিক। দৈনিক মজুরিতে তাঁরা বাসার ছাঁদ ঢালাইয়ের কাজ করতেন। বুধবার ভোরে তাঁরা একটি বাসার ঢালাইকাজের জন্য নগরের আম্বরখানা থেকে সিলেটের ওসমানীনগর উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।  ১৪ জন নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকেই ট্রাক-পিকআপ ভ্যানের চালকেরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি বলেন, ‘ট্রাক ও পিকআপ ভ্যানের চালকদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় নিহত মো. সায়েদ নুরের ছেলে ইজাজুল বাদী হয়ে থানায় মোটরযান আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ট্রাক ও পিকআপ ভ্যানের চালককে আসামি করা হয়েছে।’ 

এদিকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। 

সেই সঙ্গে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু

ফেসবুকে ধর্ম অবমাননা: অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে