হোম > সারা দেশ > সুনামগঞ্জ

২৭ ঘণ্টা পর সেই সেতু দিয়ে যান চলাচল শুরু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ লোহার সেতুর মেরামতের পর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামতকাজ শেষ হলে যান চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। এর পর থেকেই ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, মেরামতকাজ শেষে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুর পাশে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। দ্রুতই দরপত্র প্রক্রিয়া শেষে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে।

কাটাগাঙ্গ লোহার সেতুর মেরামতের পর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন:

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

স্ত্রী প্রবাসে, সন্তানদের নিয়ে স্বামীর বিষ পান, প্রাণ গেল ৩ শিশুর