হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সংসদ সদস্য জয়াকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সংসদ সদস্য জয়া সেনগুপ্তাকে নিয়ে কটূক্তি করায় এস এম শামীম (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সিলেট শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শামীমের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ১২ ফেব্রুয়ারি ফেসবুকে নিজের আইডিতে সংসদ সদস্য জয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন শামীম। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শাল্লা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অরিন্দম চৌধুরী অপু বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। জামায়াতের রাজনীতির সঙ্গে শামীম সম্পর্কিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আজ দুপুরে সিলেট শহর থেকে শামীমকে গ্রেপ্তার হয়েছে। আগামীকাল রোববার সকালে তাঁকে আদালতে তোলা হবে।’ 

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক