হোম > সারা দেশ > সুনামগঞ্জ

স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিদ্যালয়ে যাওয়ার পথে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতেরা আপন ভাই-বোন। আজ বুধবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া হাওরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃতরা হলো, সমুজ আলী স্কুল এন্ড কলেজের ছাত্রী তামান্না আক্তার (১৫) ও টিলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ হাসান (১১)। উভয়েই উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে ডিঙ্গী নৌকা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গোজাউড়া হাওরে এসে ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে সৌরভ হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিখোঁজ হয় তামান্না। অনেক খোঁজাখুঁজির পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৌকায় থাকা এসএসসি পরীক্ষার্থী সাইফুল (১৫) ও রুমি আক্তার (১৬) সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, নৌকা ডুবে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিকভাবে সরকারি অনুদান হিসেবে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড