হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জামালগঞ্জে কালবৈশাখী নিহত ১

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখীতে আজিজুন্নেছা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মো. হুঁশিয়ার মিয়ার স্ত্রী।

মধ্যরাতের ঝড়ে উপজেলার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছোট-বড় কয়েক শ গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। 

জানা গেছে, গভীর রাতে জামালগঞ্জ উপজেলায় কালবৈশাখী শুরু হয়। প্রতিদিনের মতো আজিজুন্নেছা স্বামী-সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মধ্যরাতে ঝোড়ো বাতাসে তাঁর ঘুম ভাঙে। ঝড়ের তাণ্ডব থেকে নিজের ঘরের টিনের চাল রক্ষায় তিনি কাঠ ও বাঁশ ধরে ঝুলে থাকেন। কিন্তু ঝড়ের বাতাসে তাঁর ঘরের টিনের চাল উড়ে যায়। আজিজুন্নেছা পড়ে গিয়ে মারা যান।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক