হোম > সারা দেশ > সুনামগঞ্জ

চেয়ারের আঘাতে গৃহবধূর মৃত্যু: পলাতক স্বামী গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

গ্রেপ্তার আমজাদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূ নাজিয়া বেগমকে (২৫) হত্যা মামলায় স্বামী আমজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রাম থেকে আমজাদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমজাদ শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে গৃহবধূ নাজিয়া বেগমের মৃত্যু হয়। অনলাইন জুয়া খেলায় স্বামীকে বারণ করাকে কেন্দ্র করে চেয়ারের আঘাতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন বৃহস্পতিবার ওই গৃহবধূর বড় ভাই ইমরান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় স্বামী আমজাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আমজাদ হোসেন।

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

স্ত্রী প্রবাসে, সন্তানদের নিয়ে স্বামীর বিষ পান, প্রাণ গেল ৩ শিশুর