হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ: চারজনেরই মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

আজ সকালে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

উদ্ধার হওয়া মরদেহ দুটি হলো জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৫) এবং একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথের (৩৫)।

এর আগে শনিবার একই ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। তাঁরা হলেন পূর্ব ভবানীপুর এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথ (৪৫)।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার নয়জন একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। পরে শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয় বাকি দুজনের মরদেহ।

জগন্নাথপুরে নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ ৪

সুনামগঞ্জের প্রাথমিক শিক্ষা: বর্ষায় দুর্ভোগ বাড়ে ওদের

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের সীমানা পিলার উদ্ধার

দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে