হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ছাতকের জাউয়া বাজারে ইজারা নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইজারা নেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ এড়াতে আজ শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এই আদেশ জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। 

আদেশে বলা হয়েছে, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইজারা নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, একই সঙ্গে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। 

আদেশে আরও বলা হয়েছে, আজ শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাকা ও এর আশপাশে এই সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র অথবা মাইকিংয়ে শব্দযন্ত্র ব্যবহার অথবা একসঙ্গে পাঁচজন চলাফেরা করা যাবে না। এ ছাড়া সভা-সমাবেশ ও মিছিল না করার জন্য আদেশ দেওয়া হয়েছে। 

 ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। তিনি বলেন, ‘জাউয়া বাজার ঐতিহ্যবাহী একটা বাজার, সেই বাজারের ইজারা নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেওয়ায় আজ ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক