হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শাল্লায় হাওরে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার যুবক

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুব্রত দাস (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামের বাসিন্দা। 

এর আগে এ ঘটনায় ভুক্তোভুগীর স্বামী বাদী হয়ে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই সন্তানের ওই জননী শাল্লার আনন্দপুর থেকে হাওরের রাস্তা দিয়ে হেঁটে স্বামীর বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার একটি গ্রামে যাচ্ছিলেন। এই দিন বৃষ্টি থাকায় হাওরে কোনো মানুষ ছিল না। তাই ছায়ার হাওরের চন্দ্রকোনা নামক জায়গায় যাওয়ার পর সুব্রত দাস ওই মহিলার পথরোধ করে। 

এরপর ওই নারীর কোলে থাকা ৬ মাসের বাচ্চার গলায় কাঁচি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন সুব্রত। এ ঘটনায় গত বুধবার রাতে ওই নারীর স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরদিন রাতেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ছায়ার হাওরের মধ্যে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুব্রত দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক