হোম > সারা দেশ > সুনামগঞ্জ

কুশিয়ারা নদীর ভাঙন রোধ ও তীর সংরক্ষণের দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধ ও তীর সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ দাবিতে আজ সোমবার দুপুরে পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে নদীর পাড়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জালালপুর, খানপুর, গঙ্গানগর ও মধীপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। এতে পৃথক ব্যানারে জালালপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসা, পাইলগাঁও স্টুডেন্ট ইউনিয়ন, আল-ইখওয়ান ইসলামি সমাজকল্যাণ সংস্থা, পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সদস্যসহ এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারার আগ্রাসী ভাঙনে চার গ্রামের বসতবাড়ি, সড়ক, বেড়িবাঁধ, কবরস্থান, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙন রোধে দ্রুত নদীর তীর সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী।

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক