হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় ১০ দিন পর থানায় মামলা করা হয়েছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।

ওসি জানান, মারামারির ঘটনায় গত ৬ মার্চ থানায় মামলা করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর বাদী হয়ে বিএনপির নেতা আবিবুল বারী আয়হানকে প্রধান করে ১১ ব্যক্তির নামে এই মামলা করেন। এ ছাড়া ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর পয়েন্টে যুক্তরাজ্য বিএনপির নেতা এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়।

এ সময় পদবঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বহিষ্কৃত নেতা আক্তার হোসেন সমর্থিত হিসেবে পরিচিত বিএনপির নেতা আবিবুল বারী আয়হান গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়ছর সমর্থিত চার নেতা আহত হন।

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

স্ত্রী প্রবাসে, সন্তানদের নিয়ে স্বামীর বিষ পান, প্রাণ গেল ৩ শিশুর