হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পুণ্যতীর্থ স্নানে এসে এক ব্যক্তির মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের যাদুকাটা নদীতে পুণ্যতীর্থ স্নানে ভক্তদের অতিরিক্ত ভিড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

ওই ব্যক্তির নাম সুশংকর দাস (৫০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৬টা ৬ মিনিট ৯ সেকেন্ড থেকে বেলা ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে (মহাবারুণী) যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় লক্ষাধিক ভক্তের আগমন হয়। শুভংকর দাস গতকাল তাঁর স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পূণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। সকালে স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নদীর পাড় থেকে মন্দিরের গেটে আসার সময় আকস্মিক মৃত্যু হয় তাঁর। 

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, পুণ্যতীর্থ স্নান শেষে এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে। 

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক